,

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পারদানা পুত্রা ভবনে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের কৃষিপণ্য বিশেষ করে আম, ফলমূল ও শাকসবজির জন্য বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক জোটে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়।

এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP)-এ অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন ও গবেষণা সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি পৃথক দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।

সবশেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বৈঠকের ফলাফল ও ভবিষ্যৎ সহযোগিতার দিক তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম