,

আবারও বাড়ল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। ভ্যাটসহ নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রি করতে হবে এবং গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এর আগে ২০ জুন স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে বহুবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধির প্রবণতা বেশি দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম