,

তারেক রহমানকে সম্মান জানিয়ে মধ্যাহ্ন ভোজ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন-সংক্রান্ত গবেষণা ও দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ দলিলও বিনিময় করেছে দুই দেশ।

সোমবার পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং দলিল বিনিময় অনুষ্ঠিত হয়।

দুই দেশের পক্ষে দলিল বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

এর আগে সকালে কুয়ালালামপুর থেকে পুত্রাজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে উভয় দেশের নেতারা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এবং এর পরপরই প্রতিনিধি পর্যায়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের বৈধতা ও ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়।

এছাড়া বাংলাদেশের কৃষিপণ্য, বিশেষ করে আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আবেদন, আঞ্চলিক অর্থনৈতিক জোটে সম্পৃক্ততা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করে।

বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিভিন্ন উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষই ভবিষ্যতে সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর অংশীদারত্বে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত