রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সর্বশেষ তালিকা অনুযায়ী, নগরীর ৫০ থানায় বর্তমানে ১১৮টি সক্রিয় কিশোর গ্যাং রয়েছে।

তথ্য অনুযায়ী, এসব গ্যাংয়ের সদস্যরা মূলত ১৪ থেকে ২০ বছর বয়সী কিশোর ও তরুণ। তারা এলাকা দখল, আধিপত্য বিস্তার ও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, হামলা এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি গ্যাং সক্রিয় রয়েছে মিরপুর বিভাগে, যেখানে ৩২টি গ্রুপের মধ্যে শুধু পল্লবী থানাতেই রয়েছে ১৪টি গ্যাং। এরপর তেজগাঁও বিভাগে ২৬টি এবং অন্যান্য বিভাগেও একাধিক সক্রিয় গ্রুপ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাড়া-মহল্লাভিত্তিক এসব গ্যাংয়ে নিম্নবিত্ত থেকে শুরু করে শিক্ষিত ও বিত্তবান পরিবারের সন্তানরাও যুক্ত হচ্ছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে তারা সংগঠিত হচ্ছে এবং সদস্য সংগ্রহ, যোগাযোগ ও শক্তি প্রদর্শনের কাজ করছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, অনলাইন প্ল্যাটফর্মে তারা হামলার পরিকল্পনা ও নির্দেশনাও বিনিময় করছে। অনেক ক্ষেত্রে নিজেদের ‘প্রভাবশালী’ হিসেবে প্রতিষ্ঠার প্রতিযোগিতাই সহিংসতা বাড়াচ্ছে।

ডিএমপি জানায়, ২০১৭ সালের দিকে উত্তরায় এক হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের বিষয়টি ব্যাপকভাবে সামনে আসে। এরপর একাধিক অভিযান চালানো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সংঘর্ষে শতাধিক তরুণ নিহত এবং কয়েকশ আহত হয়েছে বলে পুলিশের হিসাব।

সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এসব গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানিয়েছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, পারিবারিক ভাঙন, সামাজিক দূরত্ব এবং অনলাইন প্ল্যাটফর্মে অপরাধকে গ্ল্যামারাইজ করার প্রবণতা কিশোরদের এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু

উন্দাভের জোড়া গোলে শেষ ষোলোয় জার্মানি