,

চার বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা

news-image

অনলাইন ডেস্ক : আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে অন্তত দুজন করে মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত সংখ্যক মিডওয়াইফ নিশ্চিত করা হবে।

রোববার সকালে সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ডা. জিয়াউদ্দিন বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের আদলে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে রক্তচাপ পরিমাপ, বিভিন্ন রোগের প্রাথমিক স্ক্রিনিং, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য মৌলিক সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মিডওয়াইফের সংখ্যা তিন হাজারেরও কম, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ কারণে দ্রুত নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যেই মোট লক্ষ্যমাত্রার প্রায় এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের চেষ্টা চলছে।

স্বাস্থ্যখাতের প্রাথমিক সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত