রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেন সহযোগিতা জোরদার

news-image

অনলাইন ডেস্ক : নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি অগ্রগতির কথা উল্লেখ করেন। বিশেষ করে মেয়েদের শিক্ষা সম্প্রসারণ এবং উচ্চশিক্ষা পর্যন্ত সুযোগ নিশ্চিত করার পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বমূলক ভূমিকার জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে তিনি বাংলাদেশি নারীদের শান্তিরক্ষা মিশনসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অবদানের প্রশংসাও করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেন।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ