,

রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনকেই একমাত্র পথ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।

তিনি আরও জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত বড় ধরনের চাপ বহন করছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তবসম্মত সমাধান।

বাংলাদেশের পক্ষ থেকে সংকটের শান্তিপূর্ণ সমাধানে দৃঢ় অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম