,

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার : ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বজায় ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাত (২৮) এর লাশ দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত আজ বুধবার ময়নাতদন্ত শেষে দাফনসম্পন্ন করার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গত ১৪ জুন গোলাগুলির ঘটনায় কনিকা রানী দাস (৩৫)নামে নারী ও রিফাত (২৮) নামে এক যুবক দুজন আহত হওয়ার পর রিফাত নিখোঁজের দুদিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার ১৬ জুন সন্ধ্যায় নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রাতে মৃতের বোন মরদেহটি তার ভাইয়ের হিসেবে শনাক্ত করেছে। আজ বুধবার মরদেহের পোস্ট মর্টেম করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি বাড়িতে এসে পৌঁছায়নি। তবে কবর খোঁড়া হয়েছে লাস বাড়িতে পৌঁছার পর কবর দেয়া হবে।

নিহত রিফাতের বোন মুক্তা বেগম অভিযোগ করেন, তার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত দেখা গেছে।পোস্টমর্টাম ও দাফন শেষে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি। নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সলিমগঞ্জে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রাজীব কান্তি নাথ বলেন রিফাতের মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। ঘটনার খবর পেয়ে সোমবার (১৫ জুন) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক স্যার, নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী স্যার সহ আমি একদল পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশের দুটো দলনিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় কোন মামলা করা হয়নি। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো জানান, যেহেতু মরদেহটি নরসিংদীতে উদ্ধার হয়েছে, সেখানেও মামলা করার সুযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট