,

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

news-image

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা ও তৎপরতা বেড়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে কমিটি পুনর্গঠনের ইঙ্গিত আসার পর সম্ভাব্য নেতৃত্ব নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে জাবি শাখা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে। সম্প্রতি পদপ্রত্যাশীদের একটি অংশের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়েছে বলেও জানা যায়।

নতুন কমিটিতে বিভিন্ন ব্যাচ থেকে একাধিক নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন রাজু হাসান রাজন, আব্দুল্লাহ অন্তর, মাহবুবুর রহমান মুরাদ, মেহেদী হাসান ইমন, হামিদুল্লাহ সালমান, জাকিরুল ইসলাম, সাব্বির হোসেন, রূপক সালমানসহ আরও কয়েকজন। বিভিন্ন বিভাগ ও ব্যাচভিত্তিক এসব নেতার মধ্যে কেউ কেউ বর্তমান কমিটিতেও দায়িত্বে রয়েছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আলোচনায় থাকা ৪৬, ৪৭ ও ৪৮ ব্যাচের কিছু পদপ্রত্যাশীর বর্তমানে ছাত্রত্ব নেই। অভিযোগ রয়েছে, তারা হলে অবস্থান করছেন, যা নিয়ে ক্যাম্পাসে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের একাংশ এটিকে ‘গণরুম সংস্কৃতির পুনরাবৃত্তি’ হিসেবে দেখছেন।

এছাড়া কয়েকজন সম্ভাব্য প্রার্থী অতীতের রাজনৈতিক মামলার আসামি বলেও জানা গেছে। অন্যদিকে কেউ কেউ শিক্ষার্থী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় এসেছেন।

কমিটি গঠন নিয়ে সংগঠনের ভেতরে ভিন্ন মতও রয়েছে। একটি পক্ষ মনে করছে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদিকে আরেক পক্ষ তরুণ ও ক্যাম্পাসে সক্রিয় শিক্ষার্থীদের নেতৃত্বে আনার পক্ষে মত দিচ্ছে।

অনেকের মতে, ছাত্রত্ব নেই এমন ব্যক্তিদের নেতৃত্বে রাখা হলে সংগঠনের গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত এবং স্বচ্ছভাবে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম