,

ধর্মীয় রীতি মেনেই স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করতে পারবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে দেওয়া এক রুলিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিষয়টি প্রথম উত্থাপন করেন মুজিবুর রহমান। গত সোমবার পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সদস্য স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করে সম্মান জানান। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচার-আচরণ নিয়ে কিছু আপত্তি রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সংসদের কার্যপ্রণালী বিধিতে আগে ‘ঝুঁকিয়া’ শব্দটি থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়েছে। তাই সদস্যদের জন্য সালাম বা অন্য কোনো গ্রহণযোগ্য পদ্ধতিতে সম্মান জানানোর সুযোগ থাকা উচিত।

এ প্রসঙ্গে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধির ২৬৭(১) ধারায় সংসদে প্রবেশ, প্রস্থান কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। তবে পূর্বে ব্যবহৃত ‘ঝুঁকিয়া’ শব্দটি ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়।

তিনি জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি-সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ওই পরিবর্তন আনা হয়েছিল এবং পরে সংসদে তা অনুমোদিত হয়।

রুলিংয়ে স্পিকার বলেন, যেহেতু ‘ঝুঁকিয়া’ শব্দটি আর বিধিতে নেই, তাই সংসদ সদস্যরা তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম