,

আবার বাড়ল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা তৃতীয়বারের মতো মূল্য সমন্বয় করে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের তথ্য জানায় বাজুস। সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত ১৫ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১৩ জুন আরেক দফা মূল্য বৃদ্ধির ফলে একই মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে বারবার স্বর্ণের মূল্য সমন্বয় করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম