ডিএমপির ১১ পরিদর্শক ঢাকার বাইরে বদলি
অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা আদেশে জনস্বার্থে এসব বদলির কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে পাঠানো হয়েছে। মো. তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশ এবং এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জ, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জ এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলির আওতাভুক্ত কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র না নিলে ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।











