,

আরও ১০ জেলায় পৌঁছাবে রেল

news-image

অনলাইন ডেস্ক : দেশের রেল যোগাযোগ সম্প্রসারণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের আরও ১০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে রেল খাতের বর্তমান অবস্থা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রেলওয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জানান, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে পর্যায়ক্রমে রেল যোগাযোগের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আখাউড়া-সিলেট রেলপথ, সিরাজগঞ্জ-বগুড়া সংযোগ এবং ধীরাশ্রমে আইসিডি কন্টেইনার প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ এবং ঢাকা-কুমিল্লা কর্ড লাইন স্থাপনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর বাস টার্মিনাল স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব টার্মিনাল একসঙ্গে সরিয়ে নেওয়া হবে না। পর্যাপ্ত অবকাঠামো ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পর ধাপে ধাপে স্থানান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মহাখালী বাস টার্মিনালের জন্য উত্তরায় নতুন স্থান নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সায়েদাবাদ টার্মিনালের চাপ কমাতে কাঁচপুর এলাকায় বিকল্প সুবিধা গড়ে তোলার কাজ চলছে।

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, রেল, সড়ক ও নৌখাতে চীনের বিনিয়োগ আগ্রহ রয়েছে। উভয় দেশের স্বার্থ ও অর্থনৈতিক সুবিধা বিবেচনা করে সম্ভাব্য প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে। যেসব প্রকল্প দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে, সেগুলোই গুরুত্ব পাবে।

বাংলাদেশ-ভারতের মধ্যে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম