,

হাসনাত-মোশাররফের পাশে তাসনিম জারা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাইরে পৃথক ঘটনায় আলোচনায় আসা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও অভিনেতা মোশাররফ করিমের প্রতি সমর্থন জানিয়েছেন রাজনীতিক ও চিকিৎসক তাসনিম জারা।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বিদেশে হামলা, ডিম নিক্ষেপ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ব্যর্থতা ও হতাশারই প্রতিফলন।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান নেওয়ায় হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিম—দুজনের প্রতিই তার শ্রদ্ধা রয়েছে এবং তিনি তাদের পাশে আছেন।

জানা গেছে, সোমবার পূর্ব লন্ডনে হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তার সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, ভারতের কলকাতায় অবস্থানকালে অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁইকে ঘিরেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ঘটনার কথা জানান।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম