,

সেপ্টেম্বরেই শুরু হতে পারে স্থানীয় নির্বাচন

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকেই ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা। বাজেট বরাদ্দ ও প্রয়োজনীয় প্রস্তুতির ভিত্তিতে নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই এই প্রক্রিয়া শুরু হতে পারে।

তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নতুন জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব নির্ধারণে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে তথ্য চাওয়া হয়েছে।

নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম