বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ১০ জেলা

news-image

অনলাইন ডেস্ক : দেশের রেল যোগাযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনার আওতায় আরও ১০টি জেলা রেলপথ সংযোগের সুবিধা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঢাকার পার্শ্ববর্তী এলাকা ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন এই রেল সংযোগের আওতায় আসবে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রেল খাতের বর্তমান কার্যক্রম, সেবার মান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি কনটেইনার প্রকল্প অনুমোদন পেয়েছে। একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে