বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ, যাচ্ছে শ্রম ভবনের দিকে

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে তাদের পুলিশি পাহারায় শ্রম ভবনের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

তিনি জানান, ঈদের পরপরই নাসা গ্রুপ তাদের গার্মেন্টস বন্ধ করে দেয়। নাসা গ্রুপের কাছে তাদের বেতন-ভাতা ছাড়াও আর কিছু দাবি দাওয়া রয়েছে। গার্মেন্টস বন্ধ করে দিলে তাদের কিছু কম্পেনসেশন দেওয়ার কথা থাকে। সেগুলো তারা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। সকাল ১০টার কিছু পরে তারা সড়কে বসে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের বোঝানোর পর ১২টা ২০ মিনিটের দিকে তাদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। পুলিশি পাহারায় তাদের সাতরাস্তা পার করা হয়েছে, তারা যাবে এখন শ্রম মন্ত্রণালয়ে। আমাদের পুলিশ তাদের সঙ্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে