মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

news-image
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজেট ঘোষণার আর বেশি সময় বাকি নেই। তাই এখনই বিস্তারিত প্রকাশ করতে না চাইলেও তিনি আশ্বস্ত করেন যে, এটি হবে জনকল্যাণমুখী একটি বাজেট।

অর্থমন্ত্রী জানান, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। ছাত্র, শ্রমিক, কারিগর, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয় এতে প্রতিফলিত হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে। সেই লক্ষ্য সামনে রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর দিকনির্দেশনা বাজেটে অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কেও নীতিগত নির্দেশনা থাকবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি অব্যাহত থাকবে এবং নতুন অর্থবছরেও এসব উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বাড়ানোর জন্যও বাজেটে বিভিন্ন কার্যকর পদক্ষেপ রাখা হচ্ছে বলে জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত। তিনি অতীতে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ব্যবসা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বেও ছিলেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন