মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

news-image
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে বাংলাদেশ ব্যাংক একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও মতামত জানাবেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ ইসলামী ব্যাংকের কার্যক্রমে শৃঙ্খলা ও আস্থা আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।

এর আগে ৮ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কাজী শাইরুল হাসানকে সম্মিলিত ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি পৃথক প্রজ্ঞাপনে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন