বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক থেকে ১.১২ লাখ কোটি টাকা ঋণ নেবে সরকার

news-image

আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। মোট অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হলেও এর মধ্যে ১ লাখ ১২ হাজার কোটি টাকা আসবে সরাসরি ব্যাংকিং ব্যবস্থা থেকে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে মোট ঘাটতি অর্থায়নের প্রয়োজন হবে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। এই ঘাটতি পূরণে দেশি ও বিদেশি দুই উৎস থেকেই ঋণ নেওয়া হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বৈদেশিক উৎস থেকে নিট ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর বড় অংশই আসবে ব্যাংক খাত থেকে।

চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্য কিছুটা বেশি হলেও সামগ্রিকভাবে ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ঋণ কিছুটা কমানো হচ্ছে। তবে ব্যাংক খাতই থাকবে সরকারের প্রধান অভ্যন্তরীণ অর্থায়নের উৎস।

অর্থনীতিবিদদের মতে, সরকারের এই বড় অঙ্কের ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহে চাপ তৈরি করতে পারে। ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির ওপর নির্ভর করবে বেসরকারি খাত কতটা সহজে ঋণ পাবে।

তারা আরও সতর্ক করেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরলে বেসরকারি খাতের ঋণচাহিদা বাড়বে। সে সময় সরকার যদি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয়, তাহলে ‘ক্রাউডিং আউট’ পরিস্থিতি তৈরি হতে পারে, যা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব আদায় কম হলে সরকারকে আরও বেশি ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে। তাই বাজেট বাস্তবায়নের সময় ঋণ গ্রহণের কৌশল ও উৎস বৈচিত্র্য আনা জরুরি বলে তারা মত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত