রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন ঘটনায় কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুদান হিসেবে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদ্-দীন হাসপাতালে আইনানুগভাবে কী কী ব্যত্যয় ঘটেছে এবং কী ধরনের অপরাধ করেছে, এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। হাসাপাতাল কর্তৃপক্ষ কাকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দু পিছপা হব না।’

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সময় দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না। এ সময় আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, সরকার পুরো বিষয়টি স্বচ্ছভাবে এগিয়ে নিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

ডেঙ্গু মৌসুমে প্রস্তুতিতে সরকার সব ধরনের চেষ্টা করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন রাখা জরুরি। এখন সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলেও জানিয়েছেন সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এজন্য সরকার বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে।

 

এ জাতীয় আরও খবর

কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিবাহিত পুরুষদের নিয়ে কঠোর বার্তা প্রভা’র

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা

মেসির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনার দাপুটে জয়

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইসরায়েল-লেবানন চুক্তি মানছে না হিজবুল্লাহ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড