রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭ সালে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আর নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে ২০২৮ সালে।

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতে অতীতের দুর্নীতি, অনিয়ম এবং আর্থিক অসঙ্গতির বিষয়গুলো পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে শিক্ষা খাতে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তথ্য ওই শ্বেতপত্রে তুলে ধরা হবে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা।

 

এ জাতীয় আরও খবর

কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিবাহিত পুরুষদের নিয়ে কঠোর বার্তা প্রভা’র

ঢাকায় বৃষ্টি সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা

মেসির বিশ্বরেকর্ডে আর্জেন্টিনার দাপুটে জয়

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইসরায়েল-লেবানন চুক্তি মানছে না হিজবুল্লাহ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড