রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে সরকারের একটি টেকসই, বাস্তবসম্মত ও যুগান্তকারী কর্মপরিকল্পনা রয়েছে। তার মতে, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ মানবসম্পদ, প্রশিক্ষণ ও সুনাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

রোববার সকালে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, তা সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। উচ্চশিক্ষাকে শুধু সনদনির্ভর না করে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিস্তার, ক্যারিয়ার সেন্টার ও জব প্লেসমেন্ট কার্যক্রম, শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার, ইন্টার্নশিপ ও এপ্রেন্টিসশিপ বৃদ্ধি, ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা এবং তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও পরিবেশবান্ধব কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষা নেটওয়ার্ক, যা শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষার সুযোগ পৌঁছে দিচ্ছে। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা মানে তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা।

মাহদী আমিন অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত ভূমিকা বাধাগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে এবং সেশনজট নিরসন, ডিজিটালাইজেশন ও পরীক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার মাধ্যম না রেখে দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী মানবসম্পদ তৈরির ভিত্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যাতে তারা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা বলেন, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ এবং এর মাধ্যমে দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়ন আরও বেগবান হবে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ