রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

রোববার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই রায়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট। তবে তার প্রত্যাশা পূর্ণতা পাবে তখনই, যখন আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন। এ সময় বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং কঠিন সময়ে পাশে থাকা দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আব্দুল হান্নান মোল্লা বলেন, তার মেয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। এখন পরিবারের একমাত্র চাওয়া হলো, আইনি প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব রায় কার্যকর করা।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ