রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে মিরপুর ও উত্তরখান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

এই ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ