রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সড়কে এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না একদিনেই পারব, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন কর‍তে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করব।’

আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে বলেও জানান শফিকুল ইসলাম। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ