রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আজ শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বিপরীত পাশের র‍্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এতে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাসটির চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফেরিঘাটে দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়া, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং যাত্রীদের জন্য নির্ধারিত পথ ব্যবহারসহ নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ