মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলকের ঘাড় ও কোমরের হাড় সরে গেছে

news-image
আদালত প্রতিবেদক : সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিজনভ্যানে একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তার আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার ফলে পলকের ঘাড়ের দুইটি হাড় এবং কোমরের তিনটি হাড় সরে গেছে।

আজ মঙ্গলবার, ঢাকা আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পলককে কারাগারে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না।

আইনজীবীর বরাতে জানা যায়, দুর্ঘটনার পর পলকের এমআরআই করা হয় এবং প্রতিবেদন অনুযায়ী ঘাড়ের সি৫-৬ ও সি৬-৭ ডিস্কে সমস্যা দেখা গেছে, পাশাপাশি কোমরের এল২, এল৩ ও এল৪ হাড় সরে গেছে। তরিকুল ইসলাম জানান, পলক ইতিমধ্যেই শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং বর্তমানে ঘাড় নাড়াতে পারছেন না।

এদিকে, ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার পর প্রিজনভ্যানে যাওয়ার পথে আরেকটি গাড়ি প্রিজনভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

জুনাইদ আহমেদ পলক ২০২৪ সালের ১৫ আগস্ট গ্রেপ্তার হন। এরপর তাকে বিভিন্ন হত্যাচেষ্টা ও হত্যা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে হাজিরের সময় পলক কোমরের ব্যথা অনুভব করতেন, যা তিনি বেল্ট ব্যবহার করে কমানোর চেষ্টা করতেন।