রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

news-image

অনলাইন ডেস্ক : কৃষি খাতকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য আনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে কাজ চলছে।

বুধবার জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা একাধিক সেবা পাবেন। এর মধ্যে রয়েছে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষিযন্ত্রপাতি সরবরাহ, সেচ সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্রশিক্ষণ এবং ডিজিটাল মাধ্যমে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তন, জমি কমে যাওয়া ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা এবং কৃষিযান্ত্রিকীকরণে জোর দেওয়া হচ্ছে।

সরকার পতিত জমি চাষের আওতায় আনা ও ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালুর মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চায়। একই সঙ্গে ধাননির্ভরতা কমিয়ে ফল, সবজি, ডাল, তেলবীজসহ বিভিন্ন ফসল উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষকদের সহায়তায় ভর্তুকি ও প্রণোদনা কার্যক্রম আরও স্বচ্ছ করতে কৃষক কার্ড ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বল্পসুদে কৃষিঋণ, ফসল বীমা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন সহায়তাও জোরদার করা হচ্ছে।

সংরক্ষণ সুবিধা বাড়াতে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিশেষ অঞ্চল গড়ে তোলার উদ্যোগও রয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মাধ্যমে উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে কাজ চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্লাইমেট স্মার্ট কৃষি’ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই উৎপাদন নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ