রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরকালে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং-এর সঙ্গে এবং আলাদাভাবে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান “কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ”কে পারস্পরিক আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে “সবার আগে বাংলাদেশ” নীতির ভিত্তিতে বর্তমান সরকার বৈদেশিক নীতি পরিচালনা করছে। তিনি এক-চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি চীনের অব্যাহত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও আঞ্চলিক অর্থনীতিতে সহযোগিতার ক্ষেত্রেও চীনের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি, নগর ব্যবস্থাপনা, বর্জ্য প্রক্রিয়াকরণ, পানি শোধন প্রযুক্তি এবং গ্রামীণ উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও উঠে আসে। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন ও শিল্পখাতে যৌথ উদ্যোগের সম্ভাবনাও আলোচনা হয়।

বাংলাদেশে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন বিএনপি মহাসচিব। একইসঙ্গে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন ও মানবসম্পদ উন্নয়নে সহায়তার কথাও তুলে ধরেন।

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার আশ্বাস দেওয়া হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েও একমত হয়েছে।

বৈঠকগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশই ভবিষ্যতে সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি