,

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ৩১ নাবিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ চলছে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের একটি জাহাজ আটকে পড়েছে। ‘বাংলার জয়যাত্রা’ নামের জাহাজটিকে ঘিরে পরিস্থিতি মোকাবিলায় সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এ সমস্যার সমাধান সম্ভব হবে। পাশাপাশি তিনি জানান, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বন্দর ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় পর্যালোচনার পরই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত থাকলেও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। ইতোমধ্যে অবৈধভাবে মজুত করা জ্বালানি জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী