রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্বাধীনতা পদক দেবেন প্রধানমন্ত্রী

news-image

 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) : জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ প্রদান করা হবে। বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই সম্মাননা পাচ্ছেন। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশেষভাবে মনোনীত করা হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ, বিজ্ঞান-প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জনকে নির্বাচিত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠান পর্যায়েও পাঁচটি সংস্থাকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা নগদ অর্থ, স্বর্ণপদক, সনদ ও পদকের অনুকৃতি পান।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল