বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

news-image

লুৎফর রহমান কাকন
ইরানে ইসরায়েল ও মার্কিন আগ্রাসন শুরুর পর থেকেই বাংলাদেশে জ্বালানি তেল আমদানিতে সংকট শুরু হয়। একপর্যায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বছরওয়ারি জ¦ালানি তেল আমদানির ক্যালেন্ডার ওলটপালট হয়ে যায়। বিপিসির তালিকাভুক্ত সরবরাহকারীরা যুদ্ধের মধ্যেও তেল দিতে পারবে জানালেও শেষ পর্যন্ত অনেকেই অপারগতা প্রকাশ করে। এ সুযোগে অনেকে তেল আমদানি করে সরকারকে সরবরাহ করতে পারবেন বলে বিপিসি, জ¦ালানি বিভাগসহ বিভিন্ন দপ্তরে শুরু করেন তদবির। কেউ কেউ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে ছুটে এসেছেন বলেও জানান। বাস্তবতা বিবেচনায় সরকারও আগ্রহপত্র সংগ্রহ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল আমদানির অনুমোদন দেয় ৯টি কোম্পানিকে। কিন্তু তাদের একটি ছাড়া আর কেউই পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) তথা ব্যাংক জামানত জমা দিতে পারেনি। ফলে অনুমোদনের পরও কোম্পানিগুলোর তেল সরবরাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জ¦ালানি বিভাগ সূত্রে জানা যায়, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরকারের আগ্রহের বিষয়টি বুঝতে পেরে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি জ¦ালানি তেল সরবরাহে আগ্রহ প্রকাশ করে। সরকারের বিভিন্ন জায়গা থেকে জ¦ালানি তেল সরবরাহে বিভিন্ন কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানিবিভাগে তদবিরও করা হয়। ফলে সরকার আগ্রহী কোম্পানিগুলোর কাছ থেকে আবেদন সংগ্রহ করে নিয়ম অনুযায়ী তথ্য যাচাই-বাছাই করে জ¦ালানি তেল সরবরাহ দিতে অনুমোদন দেয়। সরকার একাধিক কোম্পানির প্রস্তাব সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন নিশ্চিত করে। তবে বাস্তবতা হলো সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন পেলেও অনেক কোম্পানি জ¦ালানি তেল সরবরাহের নিয়ম অনুযায়ী বিপিসিকে এখনও পিজি বা ব্যাংক নিরাপত্তা জামানত সরবরাহ করতে পারেনি। ফলে সরকারকে জ¦ালানি তেল সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়ে অনুমোদন নিলেও কার্যত তারা ব্যাংক নিরাপত্তা জামানতের টাকা জমা দিতে পারছে না।

সূত্রমতে, অন্তত ৯টি কোম্পানিকে এ পর্যন্ত মাত্র প্রায় সাড়ে ১২ লাখ টন জ¦ালানি তেল সরবরাহের অনুমোদন দিলেও মাত্র একটি কোম্পানি পিজি জমা দিয়েছে। আরও দুয়েকটি কোম্পানি পিজি জমা দেবে বললেও এখনও দেয়নি। অথচ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে জ¦ালানি তেল আমদানি করে সরবরাহ চেইন ঠিক রাখতেই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব আমাদের সময়কে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর অনেকে সারাদিন জ¦ালানি বিভাগ, বিপিসি এবং সরকারের বিভিন্ন দপ্তরে জ¦ালানি তেল সরবরাহ করতে ঘোরাঘুরি করেন। কেউ কেউ এসে বলেনÑ=তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে ছুটে এসেছে জ¦ালানি তেল সরবরাহ করবেন বলে। কেউ কেউ নানা জায়গা থেকে তদবির করাচ্ছেন যাতে জ¦ালানি তেল সরবরাহ করার সুযোগ দেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধের কারণে যেহেতু আমাদেরও জ¦ালানি তেল লাগবে, তাই আমরা অনেক সরবরাহকারীর আবেদন যাচাই-বাছাই করে সুযোগ দিতে চেয়েছি। তবে অনেকেই নিয়ম অনুযায়ী এখনও পিজি জমা দিতে পারেনি।

এই কর্মকর্তা বলেন, তাতে অবশ্য সরকারের কোনো লোকসান নাই। জ¦ালানি বিভাগ হয়তো কারো কারো প্রস্তাব মন্ত্রিসভা কমিটি পর্যন্ত নিয়ে গিয়ে অনুমোদন করেছে। তবে কেউ যদি পিজি জমা দিতে না পারে সেই সরবরাহকারী স্বয়ংক্রিয়ভাবেই অনুমোদন থেকে বাদ পড়ে যাবে।

বিপিসির এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, যুদ্ধের আগে সরকার জানুয়ারি থেকে জুন এবং জুন থেকে ডিসেম্বরÑ দুই ভাগে জিটুজি বা সরকারের সঙ্গে সরকারের চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি সরবরাহকারীদের কাছ থেকে জ¦ালানি তেল সংগ্রহ করত। তারা জ্বালানি তেল আমদানি করে বিপিসিকে দিয়ে নিয়ম অনুযায়ী বিল সংগ্রহ করত। তবে যুদ্ধের কারণে যেহেতু টেন্ডারে বা দরপত্রের মাধ্যমে জ¦ালানি তেল আমদানির সুযোগ কমে যায়, তাই সরকার জরুরি পদক্ষেপ হিসেবে জ¦ালানি তেল সংগ্রহ করতে ‘সরাসরি ক্রয় পদ্ধতি’ গ্রহণ করে। এই কর্মকর্তা বলেন, যে সরবরাহকারীকেই অনুমোদন দেওয়া হোক না কেন, জ¦ালানি তেল আমদানির মোট খরচের অন্তত ৫ শতাংশ টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে বিপিসির কাছে জমা দিতে হবে। তিনি বলেন, সরকারের অনুমোদন পেলেও পিজি জমা না দিলে কেউ জ¦ালানি তেল সরবরাহ করতে পারবে না।

জ¦ালানি বিভাগ সূত্রে জানা যায়Ñ যে সরবরাহকারী কোম্পানিগুলোকে সরকার অনুমোদন দিয়েছে তাদের মধ্যে রয়েছে এ অ্যান্ড এ এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস এলএলসি। আমেরিকার ফ্লোরিডা থেকে ৫০ পিপিএম মানের দুই লাখ টন বা ১৪ লাখ ৯২ হাজার ব্যারেল ডিজেল সরবরাহ করবে বলে জানায় কোম্পানিটি। প্রতি ব্যারেলে দাম পড়বে ৭৫ দশমিক ১৭ ডলার। এর অনুমোদিত মূল্য এক হাজার ৩৭৬ কোটি টাকা। এ কোম্পানিকে ১৫ মার্চ সরকারের পক্ষ থেকে নোটিশ অব এওয়ার্ড দেওয়া হয়েছে (এনওএ)। তবে এ কোম্পানি থেকে এখনও বিপিসির অনুকূলে পিজি জমা দেওয়া হয়নি। এনওএ সাধারণত সরকারি বা বেসরকারি টেন্ডার প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতাকে কাজ প্রদানের আনুষ্ঠানিক চিঠি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ হাজার লিটার ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল করপোরেশন এক লাখ টন বা ৭ লাখ ৪৬ হাজার ব্যারেল ডিজেল সরবরাহ করবে বলে জানায়। দুই হাজার ১১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহের অনুমোদনের বিপরীতে একমাত্র পেট্রোগ্যাস ৫ শতাংশ পিজি জমা দিয়েছে। এখন পর্যন্ত পিজি জমা দেওয়ার ক্ষেত্রে একমাত্র কোম্পানি হলো পেট্রোগ্যাস। এ ছাড়া নেদারল্যান্ডস থেকে ‘এপি ইনভেস্টম্যান্টস’ লিমিটেড নামক একটি কোম্পানি ১৪১ ডলার প্রতি ব্যারেল দামে দুই লাখ ৫০ হাজার টন অকটেন সরবরাহের অনুমোদন পেয়েছে, যার বাজার মূল্য দুই হাজার ৩২ কোটি টাকা। ২৭ মার্চ অনুমোদন পেলেও এখনও পিজি জমা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। ‘সুপার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড’ নামক একটি কোম্পানি হংকং চায়না থেকে দুই লাখ টন ১০ পিপিএম মানের ডিজেল সরবরাহের অনুমোদন পেয়েছে ২৭ মার্চ। তিন হাজার ৯০০ কোটি টাকার জ¦ালানি তেল সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটি এখনও পিজি জমা দেয়নি। কাজাখস্থান থেকে ১০ পিপিএ মানের এক লাখ মেট্রিক টন বা সাত লাখ ৪৬ হাজার ব্যারেল ডিজেল সরবরাহের অনুমোদন পেয়েছে ‘এক্সন মবিল’। এর প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪১ ডলার দাম নির্র্ধারণ করা হয়। এতে ব্যয় হবে ৭০১ কোটি টাকা। তবে কোম্পানিকে এখনও এনওএ দেওয়া হয়নি। এ ছাড়া আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস নামক একটি সরবরাহকারী প্রতিষ্ঠান মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, দুবাই, আবুধাবি, ইউএই থেকে এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত জ¦ালানি তেল সরবরাহের অনুমোদন পেয়েছে, যার জন্য ব্যয় হবে এক হাজার ২৬৬ কোটি টাকা। তবে এখনও এনওএ ইস্যু করেনি সরকার।

জ¦ালানি বিভাগ সূত্রে আরও জানা যায়Ñ ‘আর্চার এনার্জি এলএলসি’ নামক একটি সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০ পিপিএম মানের এক লাখ টনের ৬৭৫ কোটি টাকার ডিজেল সরবরাহের অনুমোদন চায়। তবে এখনও সেটা মন্ত্রিসভা পরিষদের অনুমোদন মেলেনি। প্রতি ব্যারেল ডিজেল ৭৩ দমমিক ৪৬ ডলারে সরবরাহ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। এ ছাড়া ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ নামক একটি সরবরাহকারী প্রতিষ্ঠান ওমান থেকে ৫০ পিপিএম মানের এক লাখ টন ডিজেল সরবরাহ করতে আগ্রহী, যার জন্য ব্যয় হবে এক হাজার ৯৬০ কোটি টাকা। বিপিসি এখনও মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠায়নি।

বিপিসির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, যাদের অনুমোদন দেওয়া হয়েছে তাদের কেউ কেউ পিজি জমা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে বলে আমাদের জানিয়েছে। পরে হয়তো এ ব্যাপারে নিশ্চত হওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?

৪ দিন মুলতবির পর ফের বসেছে সংসদ অধিবেশন