,

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

news-image

জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত ৯ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, আজ সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি জানাজানি যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি এবং বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নে এই মন্ত্রিসভা কমিটি নিম্নরূপে গঠন করেছে।

অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী সদস্য হিসেবে থাকছেন। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি এবং খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী