,

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে বিকল্প হিসেবে সান্ধ্যকালীন মার্কেট ও হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেপিআরসি’র উদ্যোগে আয়োজিত খিলগাঁও আবাসিক এলাকার সমস্যাদি নিরসনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লাইসেন্সের মাধ্যমে হকারদের নিয়ন্ত্রণে আনা হবে। প্রতিটি হকারের জন্য লাইসেন্স থাকবে, যা গলায় ঝুলানো বা পকেটে রাখা থাকবে। একইভাবে নির্দিষ্ট স্থানে বসার জন্যও পৃথক পরিচয় থাকবে।

প্রশাসক জানান, রিকশার মতো করে নাম্বার ব্যবস্থাও চালু করা হবে। এতে করে এক জায়গায় যতজন হকার বসার অনুমতি থাকবে, ঠিক ততজনই বসতে পারবে। কোনোভাবেই অতিরিক্ত বা অবৈধ হকার বসতে পারবে না।

তিনি বলেন, আমরা হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে চাই। ঢাকা শহর কি সারা বাংলাদেশের সবার জন্যই ব্যবহার করার জায়গা? আমরা ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর তারা এসে ফ্রি ব্যবহার করবে, এটা তো হতে পারে না।

অন্যদিকে পল্লিমা সংসদ ও খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমন সংগঠন থাকলেও এলাকায় যেসব সমস্যা রয়েছে তা অবিশ্বাস্য মনে হয়। তবে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এসব সমস্যার সমাধান সম্ভব।

তিনি জানান, শিগগিরই পুলিশ, সিটি কর্পোরেশন, রাজউকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বয় সভা করা হবে। এতে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী