,

জোড়া খুনের মামলায় এক ডাকাতের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

news-image

আদালত প্রতিবেদক : ‎ঢাকার নবাবগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতিকালেজোড়া খুনের মামলায় শেখ নাসির নামে এক ডাকাতের মৃত্যুদন্ড এবং অপর সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুনির হোসাঈন এই রায় ঘোষণা করেন।

‎যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— নুর ইসলাম ওরফে নুর হোসেন মোল্লা, সাইফুল আলম শেখ, সুমন শেখ, বাবুল গাজী, শেখ হাবিবুর রহমান ওরফে হবি, আনোয়ার হোসেন বাবু এবং আল আমিন। ‎আসামিদের মধ্যে আল-আমিন, হবি এবং সুমন পলাতক রয়েছে। অপর আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়— শেখ কালাম ও জাহিদ খান ২০১৯ সালের ২৩ মে রাত ১১ টা ২৫ মিনিটের দিকে পীর নুরুল ইসলাম মোল্লার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের বান্দুরা থেকে নিজ বাড়ি মাঝির কান্দাগামী পাকা রাস্তার মতব্বরপুরের ডাঙ্গারচর নামক স্থানে পৌঁছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতি করার উদ্দেশ্যে দুইটি কলাগাছ ফেলে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল চালক জাহিদ তার হেলমেট দিয়ে এলোপাথারী বারী মারতে থাকে। এসময় আসামিরা তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে। কালাম মারাত্মক রক্তাক্ত অবস্থায় জীবন বাঁচাতে কিছুদূর সামনে দৌড়ে রাস্তায় পড়ে যায়। তাদের চিল্লাচিল্লিতে লোকজন ও পুলিশ এলে আসামিরা পালিয়ে যায়। জাহিদ তার স্ত্রীকে ফোন করে ঘটনাটি জানায়। সংবাদ পেয়রদে পীর নুরুল ইসলামের ভাই খোকন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পথে জাহিদও মারা যান।

‎ঘটনার দুইদিন পর শেখ কামালের ছেলে ওই বছর ২৫ মে নবাবগঞ্জ থানায় এই মামলা করেন। ‎মামলাটি তদন্ত করে নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর আসিকুজ্জামান ২০২১ সালের ২১ জানুয়ারি ডাকাতি করতে গিয়ে খুনের অভিযোগে ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০