,

ইরানিদের দৃঢ়তায় ভুল প্রমাণিত পশ্চিমা ধারণা

news-image

সরকারের সমর্থনে ৮৫০ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক : আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানাতে ১ মার্চ ইরানের রাজধানী তেহরানে সমবেত হন লাখো মানুষ – দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বিমান হামলা এবং শীর্ষ নেতাদের গুপ্তহত্যার পরও ইরানের শাসনব্যবস্থা অভাবনীয় দৃঢ়তা দেখিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ৮৫০টিরও বেশি বিশাল সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব সমাবেশ প্রমাণ করে, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখেও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের ভিত্তি এখনও যথেষ্ট মজবুত। খবর দ্য গার্ডিয়ানের।

যুদ্ধের শুরুতে আকস্মিক ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হন। সম্প্রতি রেভল্যুশনারি গার্ডের নৌপ্রধান আলিরেজা তাংসিরিও নিহত হয়েছেন। স্বাধীন সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘অ্যাকলেড’-এর প্রেসিডেন্ট ক্লিওনাড রালেগ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব শূন্য করার কৌশল কাজ করলেও ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়েনি বা সরকারের ভেতরে কোনো ভাঙন ধরেনি।’ অ্যাকলেডের তথ্যমতে, প্রতিদিন গড়ে ৪৭ থেকে ১০২টি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক প্রাণহানি ঘটছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ অর্জিত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন। তবে পশ্চিমা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে, ইরানে গণ-অভ্যুত্থানের এই পূর্বাভাসগুলো সম্পূর্ণ ভুল ছিল।

অ্যাকলেডের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী কয়েক সপ্তাহে ইরানে আয়োজিত মোট সমাবেশের ৯৯ দশমিক ২ শতাংশই ছিল সরকারপন্থী। এসব সমাবেশে খামেনির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র নিন্দা জানানো হয় এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয়।

আটলান্টিক কাউন্সিলের আঞ্চলিক বিশেষজ্ঞ আলিয়া ইব্রাহিমি বলেন, দশকের পর দশক ধরে আদর্শিক চর্চার মাধ্যমে ইরানিদের এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে শীর্ষ নেতাদের মৃত্যু তারা সহজেই সামলে নিতে পারে। বিকেন্দ্রীকৃত সিদ্ধান্ত গ্রহণ ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কারণেই যৌথ মার্কিন-ইসরায়েলি আক্রমণের মুখেও তারা টিকে আছে।

 

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা