বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের ধাক্কা সামলাতে গার্মেন্ট পণ্য পরিবহনে ৭৫ কার্গো ফ্লাইট

news-image

গোলাম সাত্তার রনী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রী পরিবহনের পাশাপাশি বিভিন্ন পণ্য পরিবহনে এর প্রভাব পড়ছে। অনেক নিয়মিত ফ্লাইট বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় যথাসময়ে তৈরি পোশাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি অনেক প্রতিষ্ঠান। এ কারণে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে আটকে পড়া রপ্তানি পণ্য দ্রুত বিদেশে পাঠাতে অতিরিক্ত প্রায় ৭৫টি কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। নিয়মিত ফ্লাইটের বাইরে গতকাল থেকে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছয় দিন ধরে বিভিন্ন গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনে আরও বিমান পরিচালনার অনুমতি দেওয়া হবে। গতকাল প্রথম দিন ১৭টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হয়।

বিমানবন্দর সূত্রের তালিকা অনুযায়ী, গতকাল পরিচালিত বিমানগুলো গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে আবুধাবি ও দোহা রুটে ৩৮ হাজার কেজি করে পণ্য পরিবহন করবে। বোয়িং ৭৪৭ উড়োজাহাজে গায়ানা রুটে দুটি ফ্লাইটে ১ লাখ ১০ হাজার কেজি করে, আরেকটি ফ্লাইটে ৩৮ হাজার কেজি পণ্য বহন করা হবে। এয়ারবাস উড়োজাহাজে ইস্তানবুল রুটে কার্গো

পরিবহন করা হবে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ব্যাংকক ও নিংবো রুটে ৮ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে হংকং রুটে ১৫ হাজার কেজি, এমিরেটসের বোয়িং ৭৪৭এফ উড়োজাহাজে দুবাই ওয়ার্ল্ড সেন্টার রুটে ১ লাখ কেজি কার্গো পরিবহন করা হবে। এ ছাড়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজে হংকং রুটে ১ লাখ ১০ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে চেংদু রুটে ১০ হাজার কেজি এবং বোয়িং ৭৪৭ উড়োজাহাজে জাম্বিয়ার জাজ রুটে ১ লাখ কেজি পণ্য পরিবহনের পরিকল্পনা রয়েছে।

আজ ১১ মার্চও পরিচালিত হবে ১৭টি বিমান। এদিন বোয়িং ৭৭৭ উড়োজাহাজে আবুধাবি রুটে ৩৮ হাজার কেজি, বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ব্যাংকক ও নানজিং রুটে ৮ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে গুয়াংজু ও বেইজিং ড্যাক্সিং রুটে ২৮ হাজার কেজি, বোয়িং ৭৪৭ উড়োজাহাজে গায়ানা রুটে ১ লাখ ১০ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে ঝেংঝৌ ও চংকিং রুটে ১০ হাজার কেজি করে, এমিরেটসের বোয়িং ৭৪৭এফ উড়োজাহাজে দুবাই ওয়ার্ল্ড সেন্টার রুটে ১ লাখ কেজি, এয়ারবাস উড়োজাহাজে ইস্তানবুল রুটে প্রায় ১ লাখ কেজি পণ্য পরিবহন করবে। এ ছাড়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজে জাম্বিয়ার জাজ রুটে দুটি ফ্লাইটে ১ লাখ কেজি করে পণ্য পরিবহন করা হবে।

১২ মার্চ পরিচালনা করা হবে আটটি বিমান। ঢাকা থেকে নির্ধারিত কার্গো ফ্লাইটগুলোর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে আবুধাবি ও দোহা রুটে ৩৮ হাজার কেজি করে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ব্যাংকক রুটে ৮ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে হংকং রুটে ১৫ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে গুয়াংজু রুটে ২৮ হাজার কেজি পণ্য বহন করা হবে। এ ছাড়া বোয়িং ৭৫৭ উড়োজাহাজে হাংঝৌ ও কুনমিং রুটে ও বোয়িং ৭৪৭এফ উড়োজাহাজে দুবাই ওয়ার্ল্ড সেন্টার রুটে ১ লাখ কেজি পণ্য পরিবহনের পরিকল্পনা রয়েছে।

১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলাচল করবে ৩১টি বিমান। তালিকা অনুযায়ী, বোয়িং ৭৭৭ উড়োজাহাজে আবুধাবি ও দোহা রুটে প্রায় ৩৮ হাজার কেজি করে পণ্য পরিবহন করা হবে। এমিরেটসের বোয়িং ৭৪৭এফ উড়োজাহাজে দুবাই ওয়ার্ল্ড সেন্টার গন্তব্যে প্রায় ১ লাখ কেজি কার্গো পরিবহন করা হবে। একই ধরনের বোয়িং ৭৪৭ উড়োজাহাজে গায়ানা রুটে প্রায় ১ লাখ ১০ হাজার কেজি পণ্য পরিবহনের পরিকল্পনা রয়েছে। এয়ারবাস উড়োজাহাজে ঝেংঝৌ, চংকিং ও কুনমিং রুটে প্রায় ১০ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে হংকং রুটে প্রায় ১৫ হাজার কেজি, এয়ারবাস উড়োজাহাজে গুয়াংজু ও বেইজিং ড্যাক্সিং রুটে প্রায় ২৮ হাজার কেজি করে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ব্যাংকক ও নানজিং রুটে প্রায় ৮ হাজার কেজি করে এবং বোয়িং ৭৫৭ উড়োজাহাজে গুয়াংজু, হাংঝৌ ও কুনমিং রুটে কার্গো পরিবহন করা হবে। এ ছাড়া এয়ারবাস উড়োজাহাজে ইস্তানবুল রুটেও কার্গো পরিবহনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক নিয়মিত ফ্লাইট ব্যাহত হওয়ায় বিমানবন্দরে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের চালান জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ না করতে পারলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে চুক্তি ও সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার