,

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ সোমবার। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ। তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

আইএসপিআর আরও জানায়, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী

চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং তাকে ‘ছোট’ দেখায়, তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের ঢাকা না পড়া বহিঃসীমাকে একটা বলয় বা আংটির মতো দেখা যায়- মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর বলয়। একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত