,

একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার দুপুরে বিবিসি হিন্দি সার্ভিস এ মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত দেশের মানুষ; এ ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র যিনি পৌঁছে দিতেন বিশ্বের কাছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস।

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির