,

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্মসূচিতে যোগ দিতে আসা এসব মানুষকে ফিরিয়ে দেওয়ার পর মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় অপেক্ষা করতে দেখা যায়। তাদের অনেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন।
এক বিক্ষোভকারী বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কারণে মানুষকে আটক করা হচ্ছে কেন, তা তিনি বুঝতে পারছেন না। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তারা সেখানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিবাদ করা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অধিকার কার্যকর আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
আরেক বিক্ষোভকারী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে চান। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তারা প্রতিদিন সেখানে আসছেন। একদিন বাধা দেওয়া হলেও পরদিন আবারও বিক্ষোভে যোগ দেবেন।
এদিকে, কর্মসূচি শুরুর আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ ছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও তার বাসা থেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে দিল্লির বিমানবন্দরে অবতরণের পরপরই অভিজিৎ দীপকের বিমানে ওঠে পুলিশ তাকে আটক করে। এ সময় সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়।
বিমানে পুলিশ প্রবেশের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন দীপকে। তার প্রকাশ করা ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে দলের নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। যাত্রীদের বিমান থেকে নামার সুযোগ দেওয়ার আগেই কেন তাদের আটক করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন তারা।
ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করেই পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারত। একই সঙ্গে তিনি জানান, গ্রেপ্তারের আশঙ্কায় তারা ভীত নন।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভকারীদের চলাচলে বাধা ও আটকের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে বাধার মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা