আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এরপর আর টেস্ট খেলেনি বাংলাদেশ ও আফগানিস্তান। দীর্ঘ সময় পর এবার সেই সমতা ভাঙার পালা।
দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।











