,

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

news-image

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারে আবারও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে এবং তদন্ত বা অনুসন্ধানের স্বার্থে প্রয়োজন মনে হলে মামলা দায়েরের আগেই আইনি ক্ষমতা প্রয়োগ করে গ্রেপ্তারের ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তির তথ্য-প্রমাণ নষ্ট, প্রভাব বিস্তার বা সম্পদ সরিয়ে ফেলার আশঙ্কা থাকলে তাদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরতে ‘ফাঁদ মামলা’ পরিচালনা এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারেও তৎপরতা বাড়ানো হচ্ছে। সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে মামলা দায়েরের আগেই ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুদক।

উল্লেখ্য, ২০০৪ সালের দুদক আইনের ২০ ও ২১ ধারা অনুযায়ী অনুসন্ধান বা তদন্ত কর্মকর্তা প্রয়োজনবোধে এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে যেকোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেন। ২০১৬ সালে রেকর্ড ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী বছরগুলোতে দুদকের নিজস্ব উদ্যোগে আসামি গ্রেপ্তার ঝিমিয়ে পড়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য ও আইনি ক্ষমতার সুষ্ঠু ব্যবহারে শিথিলতার কারণে এই নিষ্ক্রিয়তা তৈরি হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

তবে বর্তমান কমিশন অনুসন্ধানের প্রয়োজনে আইনি শর্ত মেনে কর্মকর্তাদের গ্রেপ্তার অভিযান জোরদার করার পূর্ণ অনুমতি দিচ্ছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীদের উপযুক্ত সাজা নিশ্চিত করতে এবং তদন্তের সুরক্ষায় আইনি ক্ষমতার এই প্রয়োগ অত্যন্ত জরুরি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে