দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে দিল্লির বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পরপরই পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে।
এ সময় দীপকের সঙ্গে থাকা সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়।
বিমানে পুলিশ প্রবেশের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন দীপকে। তার প্রকাশ করা ভিডিওতে পুলিশের সঙ্গে দলটির সদস্যদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। যাত্রীদের বিমান থেকে নামার সুযোগ দেওয়ার আগেই কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তারা।
ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারত। একই সঙ্গে তিনি জানান, গ্রেপ্তারের আশঙ্কায় তারা ভীত নন।
উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এ আটকের ঘটনা ঘটেছে।











