,

আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি?

news-image

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক যোগাযো গমাধ্যমে এক সাহসী ও প্রতিবাদী বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নারীর পোশাক, সিদ্ধান্ত এবং জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে সমাজের জবাবদিহি চাওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ফারিয়া তার পোস্টে লিখেন, ‘একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকেও বের হয়ে আসি।’

সমাজের এই ক্রমাগত নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি কি করতেই হবে?’

নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে।’

সবশেষে নারী দিবসে বিশেষ কোনো আড়ম্বর নয়, বরং কেবল শান্তিতে নিজের মতো থাকতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই এই নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন। তাহলেই চলবে।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে