বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে চিকেন বল তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে চিকেনের কোনো পদ থাকলে মন্দ হয় না। এমনকিছু তৈরি করতে পারেন যার জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি মুরগির মাংস ও অল্পকিছু মসলা থাকে তাহলে ইফতারের আগে আগে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু চিকেন বল। এটি শিশুদের কাছে বেশ পছন্দের একটি খাবার। চলুন জেনে নেওয়া যাক ইফতারে চিকেন বল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিকেন কিমা -১ কাপ

পেঁয়াজ কুচি -২ টেবিল চামচ

কাঁচা মরিচ- স্বাদমতো

আদা-রসুন কুচি- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

ময়দা- ১/৪ কাপ

ডিম- ১টি

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

সয়াসস- ১চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চিমটি

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর গোল গোল করে বল বানিয়ে নিন। বলগুলো হালকা ফ্রাই করে নিন। এবার কাঁটা চামচ দিয়ে বলগুলোতে ছিদ্র করে দিন যেন ভেতরেও ঠিকভাবে সেদ্ধ হয়। এবার ডিপ ফ্রাই করে নিন। নামিয়ে পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার