,

শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৮ ফ্লাইট বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর ইরানের পাল্টা আক্রমণের ফলে যুদ্ধ মধ্যপাচ্যে ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে উড়োহজাহাজ চলাচল বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত আট দিনে ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এই সংকটের মাঝেই সংঘাত শুরুর পর থেকে ঢাকার শাহাজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ২১৪টি ফ্লাইট চলাচল করেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকা থেকে ২০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইনসের চারটি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচল করা উড়োজাহাজের ওপর। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টির। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি উড়োজাহাজের চলাচল বাতিল হয়।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এয়ারলাইনসগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখলেও সার্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। তাই ফ্লাইটের সর্বশেষ আপডেট জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও অন্তত ১২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?