,

যে কারণে ‘আপাতত’ শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ।

পোস্টে বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে কনকনে ঠান্ডায় রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হয়নি। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের ছুটি বাতিল

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের