সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিশাল সংবর্ধনা দিয়েছে দলটি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), ১০০ ফিট সড়ক, কুড়িল ও বিমানবন্দর সড়কে কয়েক লাখ মানুষের সমাগম হয়।

এদিন সন্ধ্যায় বিএনপির কর্মী-সমর্থকরা চলে যাওয়ার পর দৃষ্টিনন্দন সড়কগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়। এসব সড়ক ও সড়কের ফুটপাতে ময়লা, আবর্জনা যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করা হবে।

পোস্টে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।’

আজ শুক্রবার সকাল থেকে এসব সড়কে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে উত্তর সিটি করপোরেশন।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব সড়ক পরিষ্কার করতে উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের আনা হয়েছে। অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে দেখা যায় ১০০ ফিট সড়কে।

তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুড়িল, বিশ্বরোড, ১০০ ফিট সড়কে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। এসব সড়কের দুই পাশ ও ফুটপাত যত্রতত্র খাবারের প্যাকেট, ব্যানার, লিফলেট পড়ে থাকতে দেখা গেছে। সড়ক বিভাজনের ওপর ফেস্টুন দেখা গেছে, ১০০ ফিট সড়ক সংলগ্ন লেক ও রেললাইনে ময়লা-আবর্জনা দেখা গেছে।

কুর্মিটোলা, বিমানবন্দর সড়কে আবর্জনা দেখা গেছে। নিকুঞ্জ-১ এর সামনে পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ু দিতে দেখা যায়। ১০০ ফিট সড়ক ও ফুটপাতে সিটি করপোরেশনের কর্মীদের ময়লা অপরসারণ করতে দেখা যায়।

পরিচ্ছন্নতাকর্মী আলেয়া জানান, প্রতিদিনই সড়ক ও এর দুই পাশের ফুটপাত পরিষ্কার করেন সিটি করপোরেশনের কর্মীরা। তবে গতকালের আয়োজনের পর আজ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী আনা হয়েছে। তারা জানিয়েছেন, বেলা ১১টার মধ্যে সড়ক পরিষ্কার করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা