,

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংবর্ধনা মঞ্চে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তার উপস্থিতিতে নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে তিনশ’ ফিট ও আশপাশের এলাকা। তুমুল উচ্ছ্বাসের আলোড়ন বয়ে যায় জনতার স্রোতে । মঞ্চে উঠেই হাত নেড়ে মানুষের ভালোবাো ও শুভেচ্ছার জবাব দিলেন তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ।

 

তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী। পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান।

 

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। তারপর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর